1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে নিসচা'র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি “এই স্লোগানে মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিসচা টংঙ্গীবাড়ী শাখার আয়োজনে সোমবার (১ডিসেম্বর) বেলা ১১ টায় টংঙ্গীবাড়ী থানা গেট থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালি টি টংঙ্গীবাড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো:সাইফুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন শেখ।

আলোচনা সভায় বক্তারা বলেন,নিরাপদ সড়ক প্রতিষ্ঠা শুধু সরকারের নয়,সমাজের সকলের সম্মিলিত দায়িত্ব।সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা,পথচারীদের নিয়ম মেনে চলা এবং যানবাহনের নিয়মিত ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বক্তারা আরও বলেন,নিসচা বিগত তিন দশক ধরে যেভাবে সড়ক নিরাপত্তায় কাজ করছে,তা ভবিষ্যতেও আরও গতিশীল হবে।তারা সবাইকে নিরাপদ সড়ক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

নিরাপদ সড়ক চাই টংঙ্গীবাড়ী শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সোনারং-টংঙ্গীবাড়ী অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: তারা মিয়া,নিসচা’র টংঙ্গীবাড়ী শাখার সহ সাধারণ সম্পাদক মাসুদ বেপারী,দপ্তর সম্পাদক আরিফ মন্ডল,প্রচার সম্পাদক জসিম শেখ,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিম মাঝি,প্রকাশনা সম্পাদক সামসুদ্দিন তুহিন,সমাজ কল্যাণ বিষয়ক বাবুল শেখ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost