1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফাটল,আতঙ্কে রোগী-চিকিৎসক | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে ফাটল,আতঙ্কে রোগী-চিকিৎসক

  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।ভবনের দেয়াল,সিলিং ও করিডোরজুড়ে থাকা এসব ফাটল প্রতিদিনই আরও বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্মচারী ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা।এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসাসেবা কার্যক্রম।

রোগী ও স্বজনদের অভিযোগ,ভবনের নাজুক অবস্থার কারণে সবসময়ই আতঙ্কে থাকতে হয়।চিকিৎসা নিতে আসলেও ভবন ধসে পড়ার ভয় তাড়া করে।বিশেষ করে মহিলা ওয়ার্ড,জরুরি বিভাগ এবং বহির্বিভাগের দেয়ালে ফাটল আরও স্পষ্ট হওয়ায় উদ্বেগ বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ,উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার।দ্রুত সংস্কার না হলে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ কারণে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।হাসপাতাল সূত্র জানায়,ভবনটি অনেক পুরোনো হওয়ায় নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি ছিল।কিন্তু যথাযথ সংস্কারের অভাবে ভবনটি এখন প্রায় ভগ্নদশায় পৌঁছেছে।এ অবস্থায় চিকিৎসাসেবা চালু রাখা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

এ বিষয়ে টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক বলেন,ভবন ও কোয়ার্টারগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আশা করছি দ্রুত সংস্কারকাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost