1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন মালামালসহ মোটরসাইকেল পুড়ে ছাই | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
kasyna online bez depozytu 2025 সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গাতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল,স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন  মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা,স্ত্রী আটক

তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন মালামালসহ মোটরসাইকেল পুড়ে ছাই

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২২ বার
তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন মালামালসহ মোটরসাইকেল পুড়ে ছাই
তানোরে রাতের আঁধারে কীটনাশক দোকানে আগুন মালামালসহ মোটরসাইকেল পুড়ে ছাই

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পরিকল্পিত ভাবে রাতের আঁধারে এক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কীটনাশকের দোকানে আগুন দিয়ে দোকানে থাকা মালামাল সহ একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন দুষ্কৃতকারীরা। এতে করে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির কীটনাশক বিষ ও একটি মোটরসাইকেল পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষতিসাধন করা হয়েছে।

এমন জঘন্য ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) লালপুর বাজারে। তবে কে বা কারা পরিকল্পিত ভাবে দোকানে আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি। জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি) ৫নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানের কীটনাশকের দোকানে পরিকল্পিত ভাবে শুক্রবার দিবাগত গভীর রাতে এ আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

কীটনাশক ব্যবসায়ী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান জানান,আমি ঢাকায় আছি, মোবাইল ফোনে আমাকে জানান, আমার দোকানে আগুন দিয়ে মালামাল সহ মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। আমি ২০০৬ সাল থেকে লালপুর বাজারে কীটনাশকের ব্যবসা করে আসছি। এতে করে দোকানঘর বড় করার জন্য ২০১৪ সালে নতুন পাকা ঘর করে সেই ঘরে পার হয়ে দীর্ঘদিন ধরে কীটনাশকের ব্যবসা করে আসছি। কিন্তু শত্রুতা করে রাতের আঁধারে দোকানে আগুন জ্বালিয়ে দেন দুস্কৃতকারীরা।

যার ফলে আগুন দিয়ে দোকানে থাকা আমার একটি এপাচি আরটিআর মোটরসাইকেল সহ প্রায় ৩০ লক্ষ টাকার মতো মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, দোকানে আগুন লাগানোর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost