1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বদলে যাওয়া নিরব | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

বদলে যাওয়া নিরব

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩৩ বার
বদলে যাওয়া নিরব
বদলে যাওয়া নিরব

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমা ‘ছায়াবৃক্ষ’। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে সিনেমাটি চিত্রনাট্য পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। সিনেমায় জুটি হিসেবে অভিনয় করেছেন নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমাটির মধ্য দিয়ে দীর্ঘ সময় পর প্রেক্ষাগৃহে আবার দেখা মিলল এ জুটির। এতে দুজনকেই দেখা গেছে চা শ্রমিকের ভূমিকায়।

বাংলাদেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে প্রশংসা কুড়াচ্ছে ‘ছায়াবৃক্ষ’। এই কয়েক দিনে সিনেমাটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে ও তাদের প্রশংসা পাচ্ছে। যেখানে বিভিন্ন দর্শকরে বিভিন্ন মতামত পাওয়া যায়। নিচে সেটি তুলে ধার হলো-

রবিবার (১৮ ফেব্রুয়ারী) রাতে সিনেমাটি দেখে মোকিম ইসলাম নামে এক দর্শক বলেন, এটি একটি অসাধারণ সিনেমা। এই সিনেমার গল্পটার মাধ্যমে অনেকগুলো বিষয়কে স্পর্শ করা হয়েছে এবং অনেক পরিমিতিবোধ কাজ করেছে।

রাশেদ নামে এক দর্শক বলেন, ছায়াবৃক্ষ সিনেমাটিতে চা শ্রমিকদের পক্ষে একটি বড় বার্তা রয়েছে। আমার মনে হয়, একজন চা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা ও যেটা শ্রমিকের পরিশ্রমের বিবেককে জাগ্রত করার জন্য এর চেয়ে শক্তিশালী বার্তা আর হতে পারে না। সকল দিক দিয়ে এটি একটি অসাধারণ সিনেমা। আমরা বলি, চলচ্চিত্র সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। আমার মনে হয়, এই সিনেমার মাধ্যমে আবারও তা প্রমাণিত হয়েছে।

সিনেমাটি দেখে রিটায়ার্ড একজন শিক্ষক বলেন, মানুষের সংগ্রামী জীবনের এক অসাধারণ গল্প এটি। দৃশ্যগুলো এখনো চোখে লেগে আছে। মনে জায়গা করে বসে আছে অনুপ ও তুলি।

৬৫ বছরের এক মুরুব্বি বলেন, আমি একজন সিনেমা প্রেমী মানুষ, অনেক দিন হয় সিনেমা দেখি। নিরবের অনেক পরিবর্তন লক্ষ্য করলাম, অপুকে এই লুকে আমার নতুন মনে হলো। পুরানো দর্শক হিসেবে আমি সিনেমাটি মনযোগ দিয়ে দেখেছি। এভাবে আমার দেশের একজন নির্মাতা সিনেমা বানাতে পারে! বেশি প্রশংসা করবো না, শুধু বলবো আমাদের সিনেমা আরও অনেক দূর এগিয়ে যাবে।

দীর্ঘ যাত্রা শেষে মুক্তি পেয়েছে পরিচালক বন্ধন বিশ্বাসের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন- নিরব, অপু বিশ্বাস, নওশাবা, সুমিত, ডন, শতাব্দী ওয়াদুদ, এলিনা শাম্মি ও আজম খান সহ অনেকে। অনুপম কথাচিত্রের ব্যানারে সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ সিডনি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost