1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু | বাংলা মাটির নিউজ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভুট্টা খেতে কিশোরকে বলাৎকারের অভিযোগে আটক একজন  রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি সৎ সাংবাদিকরা আজ নানা নির্যাতন ও হয়রানির শিকার- মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত,স্থানীয়দের মাঝে আতঙ্ক মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকের নেটওয়ার্ক ধ্বংস করতে কঠোর অভিযান গ্রেফতার- ৭ Neterapay Recenze 2026 Platby Mobilem V Sázkovkách Monster Win Casino: Bono 100% Hasta 100 মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীর বালিগাও বাজারে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা  মুন্সীগঞ্জের গজারিয়ায় চোরাই সিএনজিসহ আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রংপুর আদালত চত্বরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৯ বার

রিয়াজুল হক সাগর,রংপুর

রংপুর আদালত চত্বরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনা ইসলাম (৫৫) নামের এক নারী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে আদালতের বারান্দায় সাবেক পুলিশ কর্মকর্তা স্বামীর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত শাহিনা ইসলাম রংপুর নগরীর ঘাঘটপাড়া আক্কেলপুর এলাকার বাসিন্দা এবং পুলিশের বেতার বিভাগের অবসরপ্রাপ্ত ওসি নজরুল ইসলামের স্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, মাত্র দেড় শতক জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একটি মামলায় আসামি হয়েছিলেন শাহিনা ইসলাম। ওই মামলায় আগে থেকেই জামিনে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে পূর্বনির্ধারিত হাজিরা দিতে স্বামীর সঙ্গে আদালত চত্বরে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত কক্ষে প্রবেশের পরই শাহিনা ইসলাম শারীরিক অসুস্থতা বোধ করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক তার আইনজীবীকে জানান। অসুস্থতা বাড়লে তাকে আদালত কক্ষ থেকে দ্রুত বাইরে নিয়ে আসা হয়। এক পর্যায়ে স্বামীর কোলেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াবহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজিরা দিতে এসে এক নারী আসামির মৃত্যু হয়েছে। তিনি তার স্বামীর সঙ্গে আদালতে এসেছিলেন।

সামান্য দেড় শতক জমি নিয়ে চলা এই আইনি লড়াইয়ের মাঝপথেই শাহিনার এমন আকস্মিক মৃত্যুতে আদালত পাড়া ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মামলার ঘানি টানতে টানতে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন এই নারী।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৪
  • ৫:২০

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost