1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগ,সেতুর কাজ বন্ধ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার অভিযোগ,সেতুর কাজ বন্ধ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় চাঁদা না পেয়ে নির্মাণশ্রমিকদের ওপর হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন।এ ঘটনার পর আতঙ্কে সেতু নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

গতকাল রবিবার (৩ মে) রাত নয়টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন শহিদুল (২৫),ওয়াহিদ (৩৭) ও রিফাত (১৮)। তাঁরা সবাই সেতু নির্মাণে নিয়োজিত শ্রমিক।

পুলিশ জানায়, ষএ ঘটনায় আটক মোহ:শরীফ হোসেন (৩৫) বালুয়াকান্দী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে জিডিপি–৩ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে আড়ালিয়া–আব্দুল্লাহপুর সেতুর নির্মাণকাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেড ইন্টারন্যাশনাল।ইতিমধ্যে সেতুর প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।

আহত শ্রমিক শহিদুল বলেন,গত ২৭ এপ্রিল কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তি তাঁদের কাছে মাছের ঘেরের বেড়া দেওয়ার জন্য কয়েকটি লোহার পাইপ দাবি করেন।তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দিলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যান।পরে রোববার রাতে কাজ শেষে ফেরার পথে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান।

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন জিতু বলেন,অভিযুক্তরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।তা না দেওয়ায় আগে এক শ্রমিককে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়।সর্বশেষ হামলায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।এতে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

উপজেলা প্রকৌশলী সামিউল আরফিন বলেন,বিষয়টি জানার পরপরই পুলিশকে অবহিত করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:হাসান আলী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost