1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী এ্যানি | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী এ্যানি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন।এটি শুধু একটি কর্মসূচি ছিল না বরং একটি আন্দোলন ও বিপ্লব।আজ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুনভাবে সেই কার্যক্রম শুরু করেছি যা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার সকাল ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খাল খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,দীর্ঘদিন পর খাল খনন কর্মসূচি শুরু হওয়ায় সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে,কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে,গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে,কৃষি কাজে সহায়তা হচ্ছে,মৎস্য চাষের ব্যবস্থা হচ্ছে।জনস্বার্থে আমাদের এই কর্মসূচি আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন শেষ করতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

পানিসম্পদমন্ত্রী বলেন,বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।ইশতেহার অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

খাল খনন উদ্বোধন ছাড়াও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়ার কাজলী নদী খননের জন্য পরিদর্শন করেন।তিনি স্থানীয় শিল্প কারখানার বর্জে কাজলী নদী ভরাট হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন,এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাহমুদুল হাসান,সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost