1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি,জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে যুবদল নেতা জিয়াউর রহমান জিয়ার শুভেচ্ছা সিরাজগঞ্জের সলঙ্গাতে কোরবানির মাসায়েল শীর্ষক ওলামাদের মিলন মেলা   কোরবানীর প্রস্তুতিতে ব্যস্ত সলঙ্গার কামাররা সিরাজগঞ্জের সলঙ্গাভিজিএফে’রতে সুষ্ঠুভাবে চাল বিতরণ রাশিয়ায় আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে মুন্সীগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি,জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুর গঙ্গাচড়ায় খাল পুনঃখননের উদ্বোধন  ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী: মীর সরফত আলী সপু মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর পশুর হাটে সহিংসতা 

শিশু রামিসার কবর জিয়ারতে দুই এমপি,জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতা

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু রামিসার কবর জিয়ারত করেছেন দুই সংসদ সদস্য,জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা।শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা শিয়ালদী মোল্লাবাড়ি কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জিয়ারতে অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু।

সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন,প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।তিনি এ ঘটনা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার না করার আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু বলেন,সরকার এ বিষয়ে আন্তরিক থাকলেও কেউ যেন এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে,সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন মুন্নি বলেন,দেশে শিশু নির্যাতনকারীদের কোনো স্থান নেই।এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদাদ মানু বলেন,শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুততম সময়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।জিয়ারত শেষে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবাব সদস্য মোশারফ হোসেন কুস্তি,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,মুন্সীগঞ্জের জেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৩৯
  • ৮:০১
  • ৫:১৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost