1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে-মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে-মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৮ বার

স্টাফ রিপোর্টারঃ 

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ।তিনি বলেন,একই সঙ্গে নারী-পুরুষের বৈষম্য দূর করে শিক্ষিত ও দক্ষ নারী সমাজ গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

শনিবার (১১ জুলাই)বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এবং অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএম,জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম.ইরাদত হোসেন,সিভিল সার্জন ডা.সাজেদা বেগম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন,নারীর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে নারীদের আত্মনির্ভরশীল হতে হবে।তিনি বলেন,তৈরি পোশাক শিল্পে কর্মরত নারীদের অবদান দেশের রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।নারীদের পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন,মেয়েদের শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারীর মর্যাদা,সমঅধিকার ও নেতৃত্ব নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে,তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার করা হবে।

এ সময় বক্তব্য দেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান টিপু,জেলা কমান্ডার বিউটি বেগম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার এবং শিক্ষার্থী শাফা মারওয়া ও নুরুন্নাহার।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost