1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাঘাইকান্দিবাসীদের আলোচনা সভা | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার কেতকির হাটে একজনকে জ’বা’ই করে হ’ত্যা। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন চেল্লাখালি নদীর মোহনা অংশ পরিদর্শন মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাঘাইকান্দিবাসীদের আলোচনা সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক স্থানে বিভিন্ন ঘটনায় ৩ মরদেহ উদ্ধার পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে-মুন্সীগঞ্জে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ মুন্সীগঞ্জেথ সিরাজদিখানে সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর ৩ মাস করে কারাদণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ও মালখানগরে ফসলি জমি রক্ষায় ইউএনও রুম্পা ঘোষের নেতৃত্বে মোবাইল কোর্ট

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাঘাইকান্দিবাসীদের আলোচনা সভা

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাঘাইকান্দি গ্রামকে মাদকমুক্ত ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাঘাইকান্দি মাদক নির্মূল ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে বাঘাইকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

গজারিয়া সচেতন সমাজের সভাপতি মো. রুহুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো:জাকির হোসেন,মেজবাহ উদ্দিন,আশাদ মিজী,শামীম মিয়াজী,জান্নাতুল ফেরদৌস,হিলফুল ফুজুলের সভাপতি হারুন,গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে মো: রুহুল আমিন খান বলেন, “মাদকমুক্ত বাঘাইকান্দি গড়তে হলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।কেউ মাদকাসক্ত হিসেবে চিহ্নিত হলে প্রথমে পারিবারিক ও সামাজিকভাবে তাকে সংশোধনের চেষ্টা করা হবে। এতে ব্যর্থ হলে বাঘাইকান্দি মাদক নির্মূল ঐক্য পরিষদ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন,“মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজন হলে আমি ব্যক্তিগত অর্থায়নে তাদের চিকিৎসার ব্যবস্থা করব।”

যাত্রাবাড়ী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং গজারিয়া সচেতন সমাজের সভাপতি মো: রুহুল আমিন খান আরও বলেন, “আদর্শ বাঘাইকান্দি গড়ে তুলতে শুধু মাদকবিরোধী আন্দোলনই নয়, সমাজের সব ধরনের অনিয়ম,দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বস্তরের মানুষের ঐক্য গড়ে তুলতে হবে।”

আলোচনা সভা শেষে উপস্থিত সবার সম্মতিক্রমে ‘বাঘাইকান্দি মাদক নির্মূল ঐক্য পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৭
  • ৪:৪৩
  • ৬:৫৪
  • ৮:২০
  • ৫:১৬

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost