1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দৈনিক ঢাকার সংবাদ পত্রিকায় প্রতিবেদনের পর আব্দুস সালামের বাড়িতে ইউএনও দিলেন উন্নত চিকিৎসার আশ্বাস | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

দৈনিক ঢাকার সংবাদ পত্রিকায় প্রতিবেদনের পর আব্দুস সালামের বাড়িতে ইউএনও দিলেন উন্নত চিকিৎসার আশ্বাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৩২ বার

মাইনুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

দৈনিক পত্রিকা “ঢাকা সংবাদ” প্রকাশিত ১০-জুলাই তারিখের এক প্রতিবেদনের ফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক অসহায় পরিবারের দুর্দশার খবর ছড়িয়ে পড়ে। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে এলে তিনি সরাসরি ওই পরিবারের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

১৩ জুলাই বিকালে
রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ঝাড়িঝাড় এলাকার রাঘব মৌজায় প্যারালাইজড ও গুরুতর চর্মরোগে আক্রান্ত মোঃ আব্দুস সালাম (৫৫)-এর বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

এ সময় তিনি রোগী ও তার পরিবারের বেহাল অবস্থা দেখে গভীর দুঃখ প্রকাশ করেন এবং আব্দুস সালামের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, “ঢাকার সংবাদ “পত্রিকায় প্রতিবেদনটি দেখার পর আমি দ্রুত তাদের খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত নিই। আব্দুস সালামের চিকিৎসার জন্য আমরা যথাসম্ভব সহায়তা করবো, যাতে তিনি দ্রুত সুস্থ হতে পারেন।”

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রহমত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোঃ মাদুস রানা, মোঃ আলী আজগর লাল, মোঃ আজিজুল হক, সদস্য মোঃ শোয়েব আহমেদ ও হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে নাজিমখান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাজু মিয়া, চাকিরপশার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সবুজ মিয়া, সদস্য মোঃ মফিজুল ইসলাম জীবন, মোঃ শামিউল ইসলাম, মোঃ নুর ইসলাম ও গোলাপ রব্বানী এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালামের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসা ও খাবারের অভাবে আমরা খুব কষ্টে ছিলাম। স্বেচ্ছাসেবক দলের সহায়তা আমাদের জীবনে আশার আলো দেখিয়েছে। আর আজ উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম নিজেই আমাদের বাড়িতে এসেছেন, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, সবাই যেন ভালো থাকে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন জানান, “উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের উন্নত চিকিৎসার দ্রুত ব্যবস্থা করার কথা দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি এটাও বলেন, “আমাদের লক্ষ্য সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও আমরা এলাকার দরিদ্র ও রোগাক্রান্ত মানুষদের পাশে সর্বদা থাকবো।”

প্রসঙ্গত, এর আগে ১০-৭-২০২৬ ইং তারিখে রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আব্দুস সালামের পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়, যা -ঢাকার সংবাদ পএিকায় প্রকাশিত হলে ব্যাপক সাড়া পড়ে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost