1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২৬ বার

স্টাফ রিপোর্টারঃ

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ থেকে ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবের অংশ হিসেবে মঙ্গলবার চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায়

রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়,সিরাজদিখান কিন্ডারগার্টেন, দক্ষিণ তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, থৈরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাসাইল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভ্রাম্যমান বইমেলা ইউনিট সংগঠক মোঃরুহোল আমিন।স্থানীয় পর্যায়ে মেলা আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ বইমেলা আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost