1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই গণজাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩২ পিস ইয়াবা ও হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার কুড়িগ্রামের সব নদ-নদীতে পানি বৃদ্ধি, আবারো বন্যার শঙ্কা রাজারহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই গণজাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই গণজাগরণ’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা মামনি প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন,“জুলাই আন্দোলন হয়েছিল রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে। কিন্তু সেই আন্দোলনের মূল লক্ষ্য ও জনগণের প্রত্যাশা এখনো বাস্তবায়িত হয়নি।জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি আরও বলেন,“আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। জনগণ পাশে থাকলে কোনো অপশক্তিই আমাদের দাবিয়ে রাখতে পারবে না।দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির উদ্দেশে ইঙ্গিত করে তিনি বলেন,“যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের অনেকেই আজ মূল্যায়িত হচ্ছেন না। দেশ গঠনে আগ্রহী ও বঞ্চিত নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত।

তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,সংবিধান,নির্বাচন,রাষ্ট্র সংস্কার এবং শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সমসাময়িক বিষয়েও বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত,ঢাকা বিভাগের প্রধান সংগঠক সাইফুল্লাহ হায়দার,জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম,মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল হক,সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, মুন্সীগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, মুন্সীগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুথীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে এনসিপির নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost