1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের বিকাশে মুন্সীগঞ্জে ধলেশ্বরী কলতানের সঙ্গীত সন্ধ্যা রংপুর নগরীর বাহার কাছনায় ৯ বছরের এক শিশু ধর্ষণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা-রংপুর লংমার্চে জামায়াতের আমির: মানুষ নিজের ঘরেও নিরাপদ নয়! দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে  ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে ভালুকায় সড়ক পাকাকরণের দাবি, চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৌরনিতাই মন্দিরে রাধাষ্টমী উৎসব উদযাপন

মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০৮ বার

স্টাফ রিপোর্টারঃ

সিলেবাসভিত্তিক প্রশ্ন প্রণয়ন,শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা।এ সময় শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষার্থীদের কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ তুলে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী মারুফ চৌধুরী শিক্ষার্থীদের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।দাবিগুলো হলো-পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা,প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা,প্রশ্নপত্র সিলেবাসভিত্তিক ও বোধগম্য করা,বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা।

মারুফ চৌধুরী বলেন,“আমাদের দাবিগুলো যৌক্তিক।দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করেন,যাতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়।

জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান জামাল বলেন, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই। তবে আন্দোলনের কারণে যেন যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়,সেজন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে সহাবস্থান করে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছি।সরকার ইতোমধ্যে কয়েকটি দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরও কোনো কুচক্রী মহল যেন শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

বিক্ষোভ চলাকালে শহীদ চত্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost