
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় ও মাদরাসার প্রধানদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন,পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক এবং সুপাররা উপস্থিত থেকে শিক্ষার গুণগত মান উন্নয়ন,শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পরীক্ষার ফলাফল উন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা,তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ,সৃজনশীলতা ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ-সময় উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: জামাল হোসেন মিয়া,রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ বিশ্বজিৎ ঘোষ,কুসুমপুর উচ্চ বিদ্যালয় মো: মাহবুব রহমান সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষক এবং সুপাররা।
সভায় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।