1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা: সভাপতি এলিন আহমেদ মিঠু,সম্পাদক আমিনুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফ্যামিলি কার্ড জরিপে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা ১-৭ আগস্ট হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচার মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ প্রকাশের পর অনিয়মের টাকা রাষ্ট্রীয় কোষাগারে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আহত- ২ উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৯ বার

মো: সৈকত জামান(প্রিন্স)ফুলছড়ি উপজেলা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরও দীর্ঘদিন ধরে এটিতে তালা ঝুলছে। কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম না থাকায় ভবনটি ধীরে ধীরে ভুতুড়ে রূপ ধারণ করেছে। মুক্তিযোদ্ধাদের নিয়মিত যাতায়াত না থাকায় সারা বছর ভবন টি তালাবদ্ধ থাকে। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই সুবিশাল ভবনটি অযত্নে-অবহেলায় দিন দিন ভুতুড়ে ভবনে পরিণত হচ্ছে।

অন্ধকারাচ্ছন্ন, তালাতে জং, গ্রিলে ধরছে মরিচা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে মুক্তিযোদ্ধাদের পদচারণায় মুখরিত হওয়ার কথা। আলোয় জ্বলজ্বল করবে ভবনের ভিতর বাহির অথচ সেই ভবন এখন লতাপাতা আর ধুলাবালিতে আচ্ছন্ন। ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালিরবাজার ফুলছড়ি উপজেলা প্রশাসনিক ভবনের একটু সামনে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ভবনের অবস্থা এটি।

মাসের পর মাস অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায়, ময়লা-আবর্জনায় ডুবে থাকে। তাই অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ভবনসহ মূল্যবান আসবাবপত্র। সরকারি এই সম্পদটি সঠিক রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও বিভিন্ন সেবা মূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই ভবনটি নির্মাণ করা হয়। কিন্তু
সঠিক পরিকল্পনা না করে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা হলেও তা ব্যবহার না হওয়ায় রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে।

একই সঙ্গে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বিপুল পরিমাণ সরকারি অর্থ অপচয় হচ্ছে। সরকারের বিপুল পরিমাণ টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ভবনটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বা অন্য কোনো জনসেবা মূলক কাজে ব্যবহার না হওয়ায় স্থানীয় বাসিন্দা এলাকার সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

এনএসআই এর বিশেষ অভিযান ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৪ লাখ টাকা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে সরকারি অনুমোদনবিহীন তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  অভিযানে অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণের পাশাপাশি দুই প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দীর্ঘদিন বন্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), মুন্সীগঞ্জ জেলা এবং সিরাজদিখান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি এবং প্রিন্স সিটি-র অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ ও ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউসিং প্রকল্পকে ২ লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। অভিযান চলাকালে স্থানীয় গ্রামবাসী ভ্রাম্যমাণ আদালতকে জানান, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ প্রায় ২০ বছর আগে লোহার রেলিং স্থাপন করে লক্ষ্মীবিলাস গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে মুসল্লিরা মসজিদে যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)-এর তথ্য এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই রাস্তাটি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় লক্ষ্মীবিলাস গ্রামের বাসিন্দারা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাস্তা উন্মুক্ত হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১২:০৮
  • ৪:৪২
  • ৬:৪৬
  • ৮:০৭
  • ৫:২৬

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost