1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার

পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ

  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক বিরোধের জেরে পথরোধ করে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. ইলিয়াছ আলী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মিজানুর রহমান (৩১) নামে এক ব্যক্তি উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মিজানুর রহমান উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাঁচপীর সরকারপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত ইলিয়াছ আলীও একই এলাকার বাসিন্দা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্ত ব্যক্তি মিজানুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময় মারধরের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে মিজানুর রহমান মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে পাঁচপীর বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে জনৈক হালিম গ্রাম পুলিশের বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত ইলিয়াছ আলী তাঁকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে কিল-ঘুষি ও ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে মিজানুর রহমানকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ব্যক্তি তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় তিনি ভিডিও ধারণ করেন বলেও অভিযোগকারী দাবি করেছেন।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্তের অব্যাহত হুমকির কারণে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।

অভিযোগে ঘটনার সাক্ষী হিসেবে মো. আব্দুল হালিম (৩৮), মো. হারুন মিয়া (৪২) ও মো. আলাল মিয়াসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ইলিয়াছ আলীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost