1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে ফসলের সাথে শত্রুতা করে নষ্ট করা হয়েছে পিঁয়াজ আলু গম | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

তানোরে ফসলের সাথে শত্রুতা করে নষ্ট করা হয়েছে পিঁয়াজ আলু গম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৯ বার

তানোর(রাজশাহী) প্রতিনিধি: নিজ জমিতে পেঁয়াজ, আলু, গম চাষ করেছিলেন কৃষক নজরুল ইসলাম। দুই সপ্তাহ পর জমি থেকে নতুন পেঁয়াজ ও আলু তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।কিন্তু চলতি মাসের(৭ই ফেব্রুয়ারি) সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, পেঁয়াজ, আলু,গমের গাছগুলো নেতিয়ে পড়েছে। পরে তিনি বুঝতে পারেন, খেতে বিষ প্রয়োগ করা হয়েছে।

এমন জঘন্য অমানবিক ঘটনাটি ঘটেছে, তানোর পৌর এলাকার কালীগঞ্জ সরকারী মেডিক্যালের পিছনে। কৃষক নজরুল ইসলাম চান্দুড়িয়া ইউপির বাজার এলাকার আনিসুর রহমান মোল্লার
ছেলে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ এলকার কুরমানের পুত্র আনারুলকে বিবাদী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকার বেশকিছু বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই আড়াই মাস পূর্বে নজরুল ইসলাম নিজের ৩০কাঠা জমিতে পেঁয়াজ,আলু ও গম রোপণ করেন। দুই সপ্তাহ পর পেঁয়াজ ও আলু তোলার সময় হতো। কিন্তু চলতি মাসের( ৭ই ফেব্রুয়ারী) সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, পেঁয়াজ, আলু,গমের গাছগুলো নেতিয়ে পড়ে মৃতপ্রায়। ধারণা করেন,রাতে ক্ষেতে বিবাদী আনারুল বিষ প্রয়োগ করেছে। এতে জমির সব পেঁয়াজ,আলু ও গম নষ্ট হয়ে গেছে।

কৃষক নজরুল বলেন,শত্রুতা করে পেঁয়াজ আলু ও গম খেতে বিষ দিয়েছেন আনারুল। ১৩দিন অতিবাহিত হলে অজ্ঞাত কারনে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost