1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে

  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ পলাতক হওয়ার পর শতাধিক গ্রাহকের অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। রবিবার বিকেল ৫টা পর্যন্ত ১১৩ জন গ্রাহক অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

ব্যাংকের একটি সূত্রের তথ্য অনুযায়ী,এখন পর্যন্ত শতাধিক হিসাব থেকে প্রায় ১০ কোটি টাকা লোপাট হওয়ার তথ্য পাওয়া গেছে।তবে সব হিসাব যাচাই না হওয়া পর্যন্ত মোট কত টাকা লোপাট হয়েছে,তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রবিবার ২৭ সেপ্টেম্বর সকাল থেকেই শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার সামনে গ্রাহকদের ভিড় বাড়তে থাকে।ব্যাংকের মূল ফটক থেকে শুরু করে বাইরে পর্যন্ত বিপুলসংখ্যক গ্রাহক তাদের হিসাব যাচাই করতে জড়ো হন।একপর্যায়ে কয়েকজন গ্রাহক শ্রীনগর প্লাজার গেটের কাচ ভাঙচুর শুরু করেন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিসাব যাচাই করতে গিয়ে বেশ কয়েকজন গ্রাহক তাদের হিসাবে লাখ লাখ টাকা দেখতে পাননি।এতে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন।একের পর এক হিসাব থেকে টাকা গায়েব হওয়ার ঘটনায় গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও আহাজারির সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের এক কর্মকর্তা জানান, রবিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,শতাধিক হিসাব থেকে প্রায় ১০ কোটি টাকা লোপাট হয়েছে।বিকেল ৫টা পর্যন্ত ১১৩ জন গ্রাহক অর্থ লোপাটের লিখিত অভিযোগ দিয়েছেন এবং আরো অনেক গ্রাহক অভিযোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় আমানত লোপাটের বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত গ্রাহক ব্যাংকে ভিড় করেন।তবে এর দুই দিন আগ থেকেই ব্যাংকটির ক্যাশ অফিসার শরীফুজ্জামান সোহাগ পলাতক ছিলেন। বৃহস্পতিবার ১৪টি হিসাব থেকে প্রায় পৌনে দুই কোটি টাকা গায়েব হওয়ার তথ্য পাওয়া যায়।এতে ব্যাংকটির প্রবাসী ও নারী গ্রাহকসহ প্রায় ১০ হাজার গ্রাহকের মধ্যে তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জ জেলার ডিজিএম মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় ব্যাংকের পলাতক ক্যাশ অফিসার শরীফুজ্জামানের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত শরীফুজ্জামান ও ক্যাশিয়ার মো: জিন্নাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শরীফুজ্জামানের ব্যক্তিগত সিন্ডিকেটে নেওয়া টাকা গ্রাহকেরা ফেরত পাবেন কি না-এমন প্রশ্নের জবাবে ডিজিএম মিজানুর রহমান বলেন,ব্যাংকের অডিট টিম কাজ করছে।এর বাইরে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি যাচাই-বাছাই করবে।এরপর গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন,কতজন গ্রাহকের কত টাকা লোপাট হয়েছে,সব হিসাব যাচাই শেষ না হওয়া পর্যন্ত তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। অভিযোগ গ্রহণ আজই শেষ নয়।কোনো গ্রাহকের হিসাবে অসংগতি ধরা পড়লে তিনি পরবর্তী সময়েও অভিযোগ দিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost