
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।এর মধ্যে সুধির চন্দ্র মিষ্টান্ন ভান্ডার: দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় মালিক সুধির চন্দ্র ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক খোকন কাজীকে ২ হাজার টাকা জরিমানা ও মূল্য তালিকা টানানোর নির্দেশ দেওয়া।আইয়ুব আলী ভ্যারাইটিজ স্টোর: দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় মালিক আসাদুলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংঙ্গীবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।