1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ভাইরাল উপ পরিদর্শক মেহেদীর ভাইরাল কর্মকান্ড পুলিশ ডিপার্টমেন্টে সমালোচনার ঝড় গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়ের বিদায় সম্বর্ধনা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার গ্রেপ্তার- ৩ মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রনী ব্যাংকে গ্রাহকের রসিদ আছে হিসাবে টাকা নেই,ব্যাংক কর্মকর্তা উধাও রংপুর জেলাকে নিরাপদ রাখতে সেভ রংপুর প্ল্যাটফর্মের উদ্বোধন শেরপুর শ্রীবরদীর সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মুন্সীগঞ্জের লৌহজংয়ে চিশতিয়া বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের গঙ্গাচড়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের ভাই-বোনসহ কয়েকজন আহত হয়েছেন। আহত দুজনকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এজাহার সূত্রে জানা যায়।

এ ঘটনায় মো. বাদল মিয়া (২৮) গঙ্গাচড়া মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এজাহার দিয়েছেন। এজাহারে জমি-জমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে হামলা, মারধর, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে ।

এজাহার সূত্রে জানা যায় , অভিযুক্তরা প্রথমে তাদের বসতভিটা থেকে বাড়িঘর সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেন। এতে প্রতিবাদ করলে তারা লাঠি, দা, ছুরি, লোহার রড ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।
হামলায় বাদী মো. বাদল মিয়া, তার বড় ভাই কাজল মিয়া ও বোন আয়েশা সিদ্দিকা আহত হন । ধারালো অস্ত্রের আঘাতে কাজল মিয়ার ডান হাতের আঙুলে কাটা জখম হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয় । একপর্যায়ে তাকে রশি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে ।

এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বাড়িঘরের টিনের বেড়া ও একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। পরে বাড়িতে থাকা বিভিন্ন মালামাল বের করে পুকুরে ফেলে দেওয়া হয় এবং ঘরে থাকা মালামাল লুটপাট করা হয়। এ ছাড়াও হামলাকারীরা কাজল মিয়ার শয়নকক্ষে থাকা চালের ড্রাম থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায় । ভাঙচুর ও লুটপাটে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন বলে এজাহারে চারজন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।

পরে আহতদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর কাজল মিয়া ও আয়েশা সিদ্দিকাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাদী মো. বাদল মিয়া বলেন, বাংলাদেশের প্রথম শ্রেণির নাগরিক হওয়া স্বত্বেও আমি আজ নিরুপায়,অসহায় । আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে এই হামলা ও প্রাণ নাশের হুমকির বিষয়ে আমি রাষ্ট্রের কাছে আমার ও পরিবারের সকলের নিরাপত্তা চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ আব্দুর ছবুর বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost