1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ভাইরাল উপ পরিদর্শক মেহেদীর ভাইরাল কর্মকান্ড পুলিশ ডিপার্টমেন্টে সমালোচনার ঝড় গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়ের বিদায় সম্বর্ধনা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার গ্রেপ্তার- ৩ মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রনী ব্যাংকে গ্রাহকের রসিদ আছে হিসাবে টাকা নেই,ব্যাংক কর্মকর্তা উধাও রংপুর জেলাকে নিরাপদ রাখতে সেভ রংপুর প্ল্যাটফর্মের উদ্বোধন শেরপুর শ্রীবরদীর সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মুন্সীগঞ্জের লৌহজংয়ে চিশতিয়া বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার

স্টাফ রিপোর্টার 

দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় সংসদ সদস্যের কার্যালয়ের সামনে ঢাকা-মাওয়া সড়কে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ। তিনি বর্তমানে এ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিক্ষোভ মিছিলে সিরাজদিখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিব এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দীন চৌধুরী,হাজী নুর হোসেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ মহিলা দল,যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে তারা মনে করেন।নৈরাজ্য, সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা-মাওয়া সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।কর্মসূচিতে নেতাকর্মীরা নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost