1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে মরহুম অধ্যাপক আবুল বাশারের স্মরণে ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প | বাংলা মাটির নিউজ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামী গ্রেপ্তার মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজিতে নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী মুন্সীগঞ্জে মরহুম অধ্যাপক আবুল বাশারের স্মরণে ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প জনতার আস্থা ও ভালোবাসায় মল্লিকবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল হক পাঠান মানিকগঞ্জে ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত পোস্ট যুবককে আটক চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত ফ্রি বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন: দুলু’ বদলগাছীতে এএসআই মোমিনকে ফাঁসাতে ঘুষের নাটক, সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা কন্যাশিশু দিবস আজ:বোঝা নয়,সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ কন্যাশিশু

মুন্সীগঞ্জে মরহুম অধ্যাপক আবুল বাশারের স্মরণে ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতির সাবেক সহ-সভাপতি,শতায়ু সংঘ মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মরহুম অধ্যাপক মো:আবুল বাশারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভিটি শিলমন্দি এলাকায় মুন্সীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে এলাকার বিপুলসংখ্যক অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চক্ষু পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পান।

শতায়ু সংঘ মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (নারায়ণগঞ্জ গ্রেটার)-এর সার্বিক অংশগ্রহণে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় সামাজিক সংগঠন জনশক্তি যুব উন্নয়ন সংস্থা টিম সহযোগিতা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোতা মিয়া,সহ-সভাপতি আনোয়ার হোসেন ও আব্দুর রশিদ মামুন,সদস্য হেলাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর মোরশেদ চৌধুরী এবং লায়ন্স ক্লাবের সদস্য ব্যারিস্টার হাসান সাঈদ রসি।

বক্তারা মরহুম অধ্যাপক মো:আবুল বাশারের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন,তিনি আজীবন মুন্সীগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে গেছেন।শিক্ষা বিস্তার,সমাজসেবা এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবায় তাঁর অবদান মুন্সীগঞ্জবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি চক্ষু পরীক্ষায় ছানি শনাক্ত হওয়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।

ক্যাম্পে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ গ্রেটারের কর্মকর্তা,মুন্সীগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুম অধ্যাপক আবুল বাশারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost