1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজিতে নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী | বাংলা মাটির নিউজ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামী গ্রেপ্তার মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজিতে নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী মুন্সীগঞ্জে মরহুম অধ্যাপক আবুল বাশারের স্মরণে ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প জনতার আস্থা ও ভালোবাসায় মল্লিকবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল হক পাঠান মানিকগঞ্জে ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত পোস্ট যুবককে আটক চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত ফ্রি বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন: দুলু’ বদলগাছীতে এএসআই মোমিনকে ফাঁসাতে ঘুষের নাটক, সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা কন্যাশিশু দিবস আজ:বোঝা নয়,সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ কন্যাশিশু

মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজিতে নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার

মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজিতে কোনো আনুষ্ঠানিক নিয়োগ ছাড়াই সাগর হোসেন (২৭) ও মিতু মনি (২৪) নামের দুই কর্মী প্রায় চার বছরের বেশি সময় ধরে কাজ করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

৩০ সেপ্টেম্বর (বুধবার) সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজে এর সত্যতা পাওয়া যায়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কোনো নিয়োগপত্র বা সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া ছাড়াই তারা প্যাথলজি বিভাগের ল্যাবে দায়িত্ব পালন করে আসছেন। একটি সরকারি মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এভাবে নিয়োগ বহির্ভূত ভাবে দীর্ঘ সময় কাজ করার সুযোগ কীভাবে দেওয়া হলো এ নিয়ে প্রশ্ন উঠেছে ।

এ বিষয় অভিযুক্ত সাগর কে মুঠোফোনে কল দিলে প্রথমে পরিচয় স্বীকার করলেও পরে কথা না বলেই কল কেটে দেন।

অপর অভিযুক্ত মিতু মনি ‘র কোন বক্তব্য নেওয়া যায় নি । তবে জানা যায় , মিতু মনি ৪ বছর আগে আউটসোর্সিং এর নিয়োগ পেয়ে ছিল। কিন্তু সেই চাকরি তার চলে যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মৃদুল কুমার সাহা বলেন, সাগর ও মিতু কে আমরা হাত খরচ বাবদ ৬ থেকে ৭ হাজার টাকা বেতন দিতাম। তবে তারা কত আগে থেকে এখানে আছে, সেটা আমি জানি না। জনবল সংকটের কারণে তাদের দিয়ে কাজ চালানোর হচ্ছিল ।”

তিনি আরও বলেন, তাদের নিয়োগ না দিয়ে ল্যাবে কাজ করাটা অন্যায় হয়েছে এটা ঠিক । তবে কার মাধ্যমে এরা এই ভাবে ল্যাবে কাজের সুযোগ পেলে তা জানা নাই ।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা তৌহিদুল ইসলাম বলেন, আমি কিছু দিন আগে এসেছি। এদের বিষয়ে কিছু জানি না। তারা কিভাবে এত দিন এখানে ছিল বিষয়টি খতিয়ে দেখব। আজই ব্যবস্থা নিব।

মানিকগঞ্জ মেডিকেল কলেজে বর্তমানে ৬৫ জন আউটসোর্সিং জনবল রয়েছে। কেন এদের বাইরে সাগর ও মিতু নামের এই দুইজনকে নিয়োগ বহির্ভূত ভাবে প্যাথলজির মত গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন । কে কি উদ্দেশ্য এদের এখানে রেখেছিল তার সঠিক তদন্ত করে বের করার প্রত্যাশা সবার ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost