1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মানিকগঞ্জে ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত পোস্ট যুবককে আটক | বাংলা মাটির নিউজ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামী গ্রেপ্তার মানিকগঞ্জ মেডিকেল কলেজের প্যাথলজিতে নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী মুন্সীগঞ্জে মরহুম অধ্যাপক আবুল বাশারের স্মরণে ফ্রি চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প জনতার আস্থা ও ভালোবাসায় মল্লিকবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুরুল হক পাঠান মানিকগঞ্জে ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত পোস্ট যুবককে আটক চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত ফ্রি বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ীভাবে বহিষ্কার কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন: দুলু’ বদলগাছীতে এএসআই মোমিনকে ফাঁসাতে ঘুষের নাটক, সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা কন্যাশিশু দিবস আজ:বোঝা নয়,সম্ভাবনার প্রতিচ্ছবি ও দেশের সম্পদ কন্যাশিশু

মানিকগঞ্জে ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত পোস্ট যুবককে আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার

মাহাবুব আলম তুষার ,মানিকগঞ্জ প্রতিনিধি 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই গাংডুবি রাজবংশীপাড়ার বাসুদেব রাজবংশী (২৫) এর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যক্তিগত ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক ও অশালীন ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে ঘিওর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেব রাজবংশী, পিতা সুনীল রাজবংশী (৫০), গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই পোস্ট সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর নজরে আসে।

এরপর ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে বিষয়টি ঘিওর থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থলে যান। পরে

স্থানীয়দের উপস্থিতিতে বাসুদেব রাজবংশীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় মুসল্লিদের আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে অভিযোগ করার আহ্বান জানানো হয়।

ঘিওর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিষয়টির সমাধানের আহ্বান জানান।

এই বিষয়ে বিশ্লেষকরা বলেন আইনগতভাবে, অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের প্রচলিত আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা অশালীন কনটেন্ট প্রকাশের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা হতে পারে। অভিযোগের ধরন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫এ ধারাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারাগুলো বিবেচনায় নেওয়া হতে পারে। এবং দ্রুত বিচার কার্য শুরু করা না করা হলে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে পারে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৭
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost