1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে বাধা, কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা নওগাঁয় ৮৩৮ মণ্ডপে দুর্গাপূজা,প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেপ্তার- ১ পত্নীতলায় চোরাই ছাগল উদ্ধার, গ্রেপ্তার তিনজন পত্নীতলায় ১২ লিটার ৫০০ মিলি চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার- ১ অপসাংবাদিকতার দৌরাত্ম্যে কোণঠাসা সাধারণ মানুষ ও প্রকৃত সাংবাদিক মুন্সীগঞ্জে ১৬ বছরের কিশোরীর সঙ্গে ৪৭ বছরের প্রবাসীর বিয়ে বন্ধ,জরিমানা ৩০ হাজার টাকা ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে বাধা, কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ রংপুরের জন্য অনুমোদিত ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লালমনিরহাটে সরানোর প্রস্তাব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা

ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে বাধা, কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মারধর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিকাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযোগ রয়েছে, অভিযান চলাকালে বিকাশ স্থানীয় লোকজন জড়ো করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুস সাত্তারসহ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের মারধর করে আটকে রাখা হয়। খবর পেয়ে ইউএনও কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তাদের উদ্ধার করেন।

পরে বিকাশ ও তাঁর স্ত্রী সরস্বতীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুপুরের খাবার শেষে তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ফাঁসানোর উদ্দেশ্যে বিকাশ ও তাঁর স্ত্রী নওগাঁ সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন। তবে তাঁদের গুরুতর কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি বলে সূত্রটি জানিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন বলেন, বিকাশ নিজের নাম সুভাষ বলে পরিচয় দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেন। এ ছাড়া তিনি অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ করেন, যা সঠিক নয় বলে দাবি করেন তিনি।

মো. আলমগীর হোসেন আরও বলেন, কর্মকর্তাদের হেনস্তা করা এবং স্থানীয় জনসমর্থন আদায়ের উদ্দেশ্যে বিকাশ এমন অভিযোগ তুলেছেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কারও কাছ থেকে টাকা চাওয়ার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অনুসন্ধানে জানাগেছে, বিকাশের বিরুদ্ধে নওগাঁ ও বগুড়া জেলায় মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলার তথ্য পাওয়া গেছে মামলাগুলোর মধ্যে বগুড়া জেলার একটি থানায় ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা মামলার জি.আর. নম্বর ২৬৮/২০২৪। এ ছাড়া নওগাঁর ধামইরহাট থানায় ২৯ অক্টোবর ২০২৪ তারিখে জি.আর. মামলা নম্বর ১০৮/২০২৪, একই থানায় ৪ ডিসেম্বর ২০২৪ তারিখের এফআইআর নম্বর ০৯ ও জি.আর. মামলা নম্বর ৮২৬/২০২৪ এবং ২৭ জুন ২০২৬ তারিখের এফআইআর নম্বর ৪২ ও জি.আর. মামলা নম্বর ২২৬/২০২৬-এর তথ্য উল্লেখ করা হয়েছে। সর্বশেষ মামলার তথ্যে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(২) ধারার উল্লেখ রয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্ত বিকাশ ও তাঁর স্ত্রী সরস্বতীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost