1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় ৮৩৮ মণ্ডপে দুর্গাপূজা,প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা নওগাঁয় ৮৩৮ মণ্ডপে দুর্গাপূজা,প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা নিয়ামতপুরে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার,গ্রেপ্তার- ১ পত্নীতলায় চোরাই ছাগল উদ্ধার, গ্রেপ্তার তিনজন পত্নীতলায় ১২ লিটার ৫০০ মিলি চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার- ১ অপসাংবাদিকতার দৌরাত্ম্যে কোণঠাসা সাধারণ মানুষ ও প্রকৃত সাংবাদিক মুন্সীগঞ্জে ১৬ বছরের কিশোরীর সঙ্গে ৪৭ বছরের প্রবাসীর বিয়ে বন্ধ,জরিমানা ৩০ হাজার টাকা ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে বাধা, কর্মকর্তাদের অবরুদ্ধ করার অভিযোগ রংপুরের জন্য অনুমোদিত ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র লালমনিরহাটে সরানোর প্রস্তাব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা

নওগাঁয় ৮৩৮ মণ্ডপে দুর্গাপূজা,প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার

মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নওগাঁয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় এ বছর উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ভারতের সীমান্তঘেঁষা ২৫টি পূজামণ্ডপ রয়েছে। সীমান্তবর্তী এসব মণ্ডপে পূজার আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ।

বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর তাতে দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শুকিয়ে গেলে চলছে রং করা, অলংকার ও সাজসজ্জার কাজ। কারিগরদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা।

মৃৎশিল্পীরা জানান, বাঁশ, খড়, মাটি, রং ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার প্রতিমা তৈরিতে খরচ কিছুটা বেড়েছে। তবে শারদীয় উৎসবকে ঘিরে কাজের ব্যস্ততা ও মানুষের আগ্রহে তাঁদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা।

জেলা পূজা উদ্‌যাপন কমিটি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার নওগাঁয় গত বছরের তুলনায় ৪০টি মণ্ডপ বেড়েছে। জেলার ১১টি উপজেলায় মোট ৮৩৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

এদিকে দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে থাকবে বাড়তি নজরদারি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost