
স্টাফ রিপোর্টার
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই দিনব্যাপী পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা।
রবিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করেন সংগঠনটির নেতাকর্মীরা।
আয়োজকদের দাবি, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক এ ঘটনার বিচার নিশ্চিত করার দাবিতে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।