1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবে: মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকা থেকে ৯০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বিএনপি কখনোই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করেনি-মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাড়ে ৭ লাখ টাকা বরাদ্দে ৩০০ ফুট রাস্তার আরসিসি ঢালাই সম্পন্ন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা মানিকগঞ্জে নীলাচল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ,কাদের কাছে জিম্মি পরিবহন মালিক মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ- ২ মুন্সীগঞ্জে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেফতার- ৩ রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবে: মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী পোস্টারিং কর্মসূচি

রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবে: মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার

স্টাফ রিপোর্টার 

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই আসুন, তিনি আরেকজন শেখ হাসিনা হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।তাঁর মতে,রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন না করে শুধু ক্ষমতার চালক পরিবর্তন করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়েল পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন,“ড্রাইভার পরিবর্তন হয়েছে,কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি।সেই মেশিন পরিবর্তন না করলে সবচেয়ে ভালো ড্রাইভার দিয়েও গাড়ি সঠিক দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না।

তিনি অভিযোগ করেন,আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল।এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে।সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন না আনলে পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন,আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে শুধু দলটির নিজস্ব রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখলে ভুল হবে।তাঁর দাবি,ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করে এসব তৎপরতা চালাচ্ছে।জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশের পক্ষে কারা অবস্থান করছে,সেটিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন,শুধু তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে না,প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করতে হবে।সর্বদলীয় মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী সরকার গঠন করতে হবে।কোনো দল নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এবং তা বাস্তবায়ন করতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম। কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হবে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জের স্থানীয় সমস্যা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন,নদী ভরাট,অবৈধভাবে বালু উত্তোলন,চাঁদাবাজি,সন্ত্রাস ও দখলদারত্বের মতো বিষয়গুলো নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম,মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost