1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মেহেরপুরের মুজিবনগরে বিদেশী পিস্তলসহ আটক ৫ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার,মিলল দুই পৃষ্ঠার নোট

মেহেরপুরের মুজিবনগরে বিদেশী পিস্তলসহ আটক ৫

  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪১ বার
 কে ডি আনোয়ার, মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগরে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড সহ ৫ যুবককে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী নাইনএমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ৫ টি মোবাইল ফোন উদ্ধার এবং প্রাইভেট কার আটক করা হয়।  শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড শেখ বিজয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন শিবপুর গ্রামের মৃত সাহাজুল শেখের ছেলে শামীম রেজা ওরফে শেখ বিজয়, উপজেলার কোমরপুর গ্রামের বিল্লাল শেখ এর ছেলে প্রিন্স শেখ এবং সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা, যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রাজন হাসান এবং শফিকুল ইসলাম এর ছেলে আলামিন হোসেন।
পুলিশ জানায়, শিবপুর গ্রামের শামীম রেজা ওরফে শেখ বিজয়ের বাড়িতে কিছু  অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শিবপুর গ্রামে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড শেখ বিজয়ের বাড়িতে মুজিবনগর থানার ওসি উজ্বল দত্তের নেতুত্বে পুলিশ অভিযান চালিয়ে ৫ যুবক কে আটক করে। এসময় বাড়ির নির্মাণাধীন ট্যাংকির ভিতর থেকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগজিন ও  এক রাউন্ড গুলি,  ৫টি মোবাইল উদ্ধার এবং একটি প্রাইভেটকার আটক করে।পরে তাদের আটক করে মুজিনগর থানায় নিয়ে আসে পুলিশ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান সাংবাদিকদের বলেন, শেখ বিজয় অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড হিসেবে এর আগে কয়েকবার পুলিশের হাতে আটক হয়। আজকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শেখ বিজয়ের বাড়িতে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর জেলার দুই যুবক সহ ৫ জনকে আটক করে। এসময় তাদের স্বীকারক্তি অনুযায়ী ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, একটি প্রাইভেটকার ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় একজন পালিয়ে যায় তাকে ধরতে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার লক্ষ্যে তাদের অবস্থান হতে পারে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও সাইবার ক্রাইম আইনে মুজিবনগর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost