1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় যৌথবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ভাইরাল উপ পরিদর্শক মেহেদীর ভাইরাল কর্মকান্ড পুলিশ ডিপার্টমেন্টে সমালোচনার ঝড় গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়ের বিদায় সম্বর্ধনা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার গ্রেপ্তার- ৩ মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রনী ব্যাংকে গ্রাহকের রসিদ আছে হিসাবে টাকা নেই,ব্যাংক কর্মকর্তা উধাও রংপুর জেলাকে নিরাপদ রাখতে সেভ রংপুর প্ল্যাটফর্মের উদ্বোধন শেরপুর শ্রীবরদীর সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মুন্সীগঞ্জের লৌহজংয়ে চিশতিয়া বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ভালুকায় যৌথবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৪৬ বার
ভালুকায় যৌথবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,
আদিলুর রহমান, গফরগাঁও ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে তিন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার (২২ জুন ২০২৫) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী তেপান্তর এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে রাজীব পরিবহনের একটি বাস থেকে ১৪টি মাদক মামলার আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯১১টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

একই রাতে আরও দুটি পৃথক অভিযানে মেদুয়ারী ইউনিয়নের বাকসাঁতরা এলাকা থেকে ৬ মামলার আসামি আতিকুর রহমানকে ৫ গ্রাম হিরোইনসহ এবং মাহমুদপুর গ্রামের মনিরুজ্জামানকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও হাইওয়ে পুলিশ একযোগে অংশ নেয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “ভালুকায় মাদক নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট। এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এ বিষয়ে এলাকাবাসী জানান, “মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার হওয়ায় আমরা স্বস্তি অনুভব করছি। প্রশাসনের এমন পদক্ষেপে সমাজে শান্তি ফিরবে বলে আশা করি।” ভালুকায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost