1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আহত-৮ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আহত-৮

  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৯ বার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে আহত-৮

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলোে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় কেউ নিখোেঁজ রয়েছে বলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি।

২৪শে ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সিরাজদিখান-টংঙ্গীবাড়ী অভ্যন্তরীণ সড়কের কাজীরবাগ চৌরাস্তা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন, শাকিল (৩৫), জিতেন্দ্র(৭৫), উজ্জল(৩১), ও মো: হেলাল(৫২)। এরা সবাই মুন্সীগঞ্জের সিরাজদিখান টংঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের নাম প্রাথমিক অবস্থায় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে টংঙ্গীবাড়ীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাত সাড়ে ৯ টার কাজিরবাজার চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানাে হয়েছে। তবে ভিতরে কোন যাত্রী পাওয়া যায়নি। বাসের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান রিফাত জানান, চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলো। এদের মধ্যে বেশিরভাগই বাস থেমে নেমে যেতে পেরেছেন।ফায়ার সার্ভিস, পুলিশ সহ এলাকাবাসী বাস টেনে তােলার কাজে সাহায্য করে চলেছেন। কি কারনে এই দূর্ঘটনায় পড়লো এই বাস তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost