1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
আজ পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত রাত | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী:পরীক্ষিত নেতা আতাউর রহমান হাওলাদার হাইড্রোস মিশ্রিত সুপারি খেয়ে স্বাস্থ্যঝুঁকি সহ ক্যান্সারে আক্রান্তে লাখো মানুষ রংপুরে চার খুনের ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে সুজনের মানববন্ধন থ্রাইভ প্রকল্পের উদ্যোগে পত্নীতলায় নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মাসিক কর্মী বৈঠক অনুষ্ঠিত  মুন্সীগঞ্জে ঝিকুট ফাউন্ডেশন এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস

আজ পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত রাত

  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার

মোঃ রাজু মিয়া, রংপুর প্রতিনিধিঃ

মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ রোববার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে। ১৪৪৫ হিজরী বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির মহিমান্বিত এক রজনী পবিত্র শবেবরাত। এই রাতকে ভাগ্য নির্ধারণের রাতও বলা হয় । তদ্রূপ মুক্তির রজনী নামেও পরিচিত এই রাত। এই রাতে স্বয়ং আল্লাহ তায়ালা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন। রিযিক বৃদ্ধির জন্য আহ্বান করেন। অসুস্থদের সুস্থতার সুসংবাদ দান করেন মহান সুবহানাহু ওয়া তায়ালা। ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবেই বান্দাকে ডাকতে থাকেন তিনি। এইসব কারণে এ রাতের গুরুত্ব তাৎপর্য ও ফজিলত অন্যান্য সাধারণ রাতের তুলনায় অনেক বেশি।
এই রাতে রাস্তায় হাটাহাটি, ঘুরাফিরা, আতসবাজি, পটকা ফুটানো, হালুয়া রুটি বানানোসহ অন্যান্য দুনিয়াবী কাজ ব্যস্ত না থেকে যথা সম্ভব আল্লাহ তায়ালার ইবাদাতে, জিকির আজকার, তওবা ইস্তিগফার, দলবদ্ধ না হয়ে একাকী কবর জিয়ারত, নফল নামাজ ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে যতটুকু সম্ভব রাত যাপন করা সওয়াবের কাজ। আর শবেবরাত পরবর্তী দিনে রোজা রাখা অনেক বড় নেক আমল। রাসূল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত উপস্থিত হয় তখন তোমরা এ রাত (ইবাদতের মধ্যে) জাগরন কর এবং দিনে রোজা রাখ। (আল হাদিস)। অন্যত্র নবীজি সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তায়ালা প্রথম আসমানে অবতরণ করেন এবং ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত বলতে থাকেন গুনাহ থেকে ক্ষমা চাওয়ার কে আছ ? আমি তাকে ক্ষমা করে দিব। অসুস্থতার থেকে সুস্থ চাওয়ার কে আছ আমি তাকে সুস্থ করে দিব। রিযিক অন্বেষণকারী কে আছ? আমি তার রিযিকের ব্যবস্থা করে দিব। কে আছ তওবাকারী ? আমি তার তওবা কবুল করে নিব। (আল হাদিস)।
এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারি থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাতে অংশ নেবেন। এছাড়া অনেকেই এ রাতে মা-বাবাসহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবেবরাতের মাহত্মে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।এসব কথা বলেন সাংবাদিক মোঃ রাজু মিয়ার শ্রদ্ধেয় নানা ইমাম মোঃ এমাদ উদ্দিন মুন্সী ও তার পরিবারের আস্থাভাজন ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost