1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিরাজদিখানে মঞ্চ নাটকের অনুমোদন নিয়ে চলছে মেলার আয়োজন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

সিরাজদিখানে মঞ্চ নাটকের অনুমোদন নিয়ে চলছে মেলার আয়োজন

  • আপডেট টাইম : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার
সিরাজদিখানে মঞ্চ নাটকের অনুমোদন নিয়ে চলছে মেলার আয়োজন
সিরাজদিখানে মঞ্চ নাটকের অনুমোদন নিয়ে চলছে মেলার আয়োজন

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একমাত্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু ও ৭ই মার্চ উপলক্ষে মঞ্চ নাটক প্রদর্শনের আয়োজনের জন্য প্রশাসন থেকে অনুমতি নিয়ে চলছে অবৈধ গ্রামীণ মেলার আয়োজন।

প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অবৈধভাবে ৫ দিনব্যাপী মেলার আয়োজন করেছে স্থানীয় কয়েকজন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনের রাজনৈতিক ব্যক্তি। মঞ্চ নাটকের অনুমোদন নিয়ে মেলা আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্টরা।

নিজেদের স্বার্থ হাসিলে একটি চক্র এভাবে নানা ইস্যুতে প্রতিবছর মঞ্চ নাটক ও মেলার আয়োজন করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

মেলায় আশা দোকানীদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় আড়াই লক্ষ টাকায় তারা এই মেলাটি কিনে নিয়েছেন মঞ্চ নাটক আয়োজন কমিটির কাছ থেকে।

এদিকে গেলো মাসের ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, পরীক্ষা শেষ হবে চলতি মাসের ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালীন সময়ে এমন গুরুত্বপূর্ণ একটি স্থানে অবৈধ ভাবে মেলার আয়োজন করায় এসএসসি পরীক্ষার্থীসহ অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনুষ্ঠানের একদিন আগেই রবিবার লাইটিং দিয়ে আলোকসজ্জা করা হয়েছে পুরো মাঠ। মেলায় নাগর দোলা, ইলেকট্রিক নৌকা, খেলনার দোকান, কসমেটিকস দোকান, ফুচকাসহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত দোকানপাট বসানোর কর্মব্যস্ততা চলছে।

মাঠের একপাশে মঞ্চ প্যান্ডেল তৈরি করলেও পুরো মাঠ জুড়ে চলছে মেলার আয়োজন। এতে নষ্ট হচ্ছে মাঠের সৌন্দর্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, মার্চ মাস উপলক্ষে মঞ্চ নাটকের অনুমোদন দেয়া হয়েছে। মেলা আয়োজন এর অনুমোদন দেয়া হয়নি। মেলার আয়োজন বন্ধ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost