1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জাতীয় পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

জাতীয় পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৭১ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর কদমতলীর পলাশপুর আইডিয়াল স্কুলে জাতীয় পতাকা টাঙ্গাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিয়ান বাদশা নামে (১৪ বছর) এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার( ৬ ই মার্চ) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে কয়েকজন শিক্ষক অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল এগারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে(ঢামেক) হাসপাতালে নিয়ে আসা শিক্ষক জান্নাতুল ফেরদৌস জানান, রিয়ান শনির আখরা পলাশপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল, আজ সকালের দিকে স্কুলের জাতীয় পতাকা পাইপে টাঙ্গাতে গেলে সে বিদ্যুৎ ইস্পৃষ্ট হয়ে পড়ে যায়, পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক রিয়ানকে মৃত্যু বলে জানান।

তিনি আরও বলেন, মৃত রিয়ানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার, ত্রিশাল থানার,বনগ্রাম গ্রামের ফারুক হোসেনের ছেলে। বর্তমানে শনির আখড়া ৫ নম্বর রোডের একটি ভাড়া বাসায় বাবা মার সাথে থাকতো। তিন বোন একমাত্র ভাই সে ছিল ছোট। তার বাবা সিএনজি চালক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, কদমতলীতে এক স্কুল ছাত্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঢাকা মেডিকেলে মারা যান। তার আত্মীয়-স্বজন এখন পর্যন্ত আসে নাই ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost