1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীবরদীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর ‘তাল বেলাল’-এর উদ্যোগে দেবীগঞ্জে ২২০০ তালবীজ ও ফুলের চারা আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে পত্নীতলায় যুবদলের বিক্ষোভ রংপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টা,উলংগ করে ভিডিও ধারণের মাধ্যমে ব্লাক শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জে সিরাজদিখানের বালুচর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা,নতুন সম্ভাবনার প্রত্যাশা মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান,২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন বন্ধ: মুন্সীগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩১৮ বার
শ্রীবরদীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীতে  থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে মরণ নেশা  ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে। ধৃত মাদক ব্যবসায়ী সুমন মিয়া( ২৮) শ্রীবরদী পৌর এলাকার খামারিয়া পাড়া গ্রামের মনোয়ার হোসেন তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার  মোনালিসা বেগমের নির্দেশে শ্রীবরদী  থানার ওসি  কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে উপ পুলিশ পরিদর্শক ( এসআই) মাইনুল রেজার নেতৃত্বে এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয়  পুলিশের একটি অভিযানিক দল ৫ ই মার্চ মঙ্গলবার বিকেলে পৌর শহরের তারাকান্দি এলাকার শ্রীবরদী – নিলাখিয়া সড়কের পাকা রাস্তায়  জনৈক কুরবান আলীর অটোর দোকানের সামনে থেকে  মাদক বিক্রয় কালে সুমন মিয়াকে আটক করে  পরে তার জিন্সের প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনের কাগজে মোড়ানো  ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা  হয়।

এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে সুমন মিয়ার ২/৩ জন সহযোগীরা পালিয়ে যায়।  উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য  ১৫ হাজার টাকা।  এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে  ধৃত সুমন মিয়া সহ অজ্ঞাত  ২-৩ জনকে আসামি করে এসআই মাইনুল রেজা বাদী হয়ে  থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইনুল রেজা জানায় ধৃত সুমন মিয়া দীর্ঘদিন থেকেই  ইয়াবা বিক্রি  করে আসছিল।  সে অত্র এলাকার তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।   বেশ কিছুদিন যাবত থেকেই সে আমাদের নজরদারিতে ছিল সে।

ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে বলেন, শ্রীবরদীতে কাউকেই মাদক ব্যবসা করতে দেয়া হবে না ।  মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর  রয়েছে।  প্রকৃত মাদক ব্যবসায়ীদের তালিকা নিয়ে  পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করবে।  মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন  তাদের কোন ছাড় দেওয়া হবে না।  ধৃত সুমন এর আগেও  মাদক সহ গ্রেপ্তার হয়েছিল  তাকে বুধবার দুপুরে মাদক মামলায় শেরপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost