1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার
বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে রিপা নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৩ মার্চ-২০২৪ বেলা ১২টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের চকরঘু গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে বীরগঞ্জ থানা পুলিশ।

ওই রিপা আক্তার (২৫) উপজেলার মরিচা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রুবেল ইসলামের স্ত্রী। রুবেল ইসলাম ঢাকা গাজীপুরে লিরিক ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ পূর্ব মৌচাক, চাবাগান রোডের গার্মেন্টস কর্মরত ছিলেন।
সাতোর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ জানান, গত শবে বরাতের দিন মায়ের সাথে দুলাভাই সাতোর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ওবাইদুল ইসলামের বাসায় বেড়াতে আসে রিপা। এরপর গত শনিবার থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজের পর তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার দুপুরে নিজ ভূট্টা খেতে পানি দিতে এসে চকরঘু গ্রামের মৃত মসর উদ্দিনের ছেলে মকলেছুর রহমান ড্রেনের পাশে মরদেহটি দেখতে পায়। স্থানীয়রা ধারণা করছেন ধর্ষণের পর ওই নারীকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে পালিয়েছে। তবে ওই নারী স্বামী রুবেল ইসলাম জানান, তার স্ত্রী রিপা দীর্ঘদিন থেকে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি আরও জানান, গত শনিবার থেকে রিপা নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আজই ঢাকা থেকে এসেছে তিনি।

বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রিপার শরীরের কোথাও কোন আঘাতের চিহৃ পাওয়া যায় নি। মরদেহের পাশে দুইটি বিষের বোতল, দুই কানে হেড ফোনসহ বুকের ভিতর হতে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত রিপা মানসিক রোগী ছিলেন বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার আগে প্রায় আত্মহত্যার করার কথা পরিবারের কাছে বলতেন ।

নারী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, এই মামলার তদন্তকারী অফিসার এসআই শেখ ফরিদ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost