1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁয় অবৈধ ইজিবাইকের কারণে যানজট এখন চরমে | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
kasyna online bez depozytu 2025 সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান সিরাজগঞ্জের সলঙ্গাতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিরবাড়িকে আধুনিক ও মাদকমুক্ত গড়ার অঙ্গীকার জিয়াউর রহমান জিয়ার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল,স্থগিতের দাবিতে নাগরিক-বন্ধন মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন  মুন্সীগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা,স্ত্রী আটক

নওগাঁয় অবৈধ ইজিবাইকের কারণে যানজট এখন চরমে

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৩৩ বার
নওগাঁয় অবৈধ ইজিবাইকের কারণে যানজট এখন চরমে

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ শহরে চলাচলকারী অধিকাংশ ব্যাটারিচালিত ইজিবাইকের নিবন্ধন নেই। ছোট জেলা শহরে নিবন্ধিত ইজিবাইকের সংখ্যা ৪ হাজারের মতো। এর বাইরে অন্তত ৭ হাজার নিবন্ধনহীন ইজিবাইক সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। এগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় শহরের প্রায় সব সড়ক ইজিবাইকের দখলে চলে গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে থাকতে থাকতে অতিষ্ঠ শহরবাসী।

শহরবাসীর ভাষ্য, তিন চাকার যানবাহনের কারণে শহরের সব সড়ক অনিরাপদ হয়ে উঠেছে। দুর্ঘটনার আতঙ্ক নিয়ে পথচারীদের চলাফেরা করতে হচ্ছে। সড়কে তিন চাকার যানের দাপট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, তিন চাকার যান কমাতে আট বছর ধরে পৌরসভা থেকে কোনো নিবন্ধন দেওয়া হচ্ছে না। কিন্তু আশপাশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন নেওয়া ইজিবাইক শহরে ঢুকে পড়ছে। জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া অবৈধ যান নিয়ন্ত্রণ করা পৌরসভার একার পক্ষে সম্ভব নয়।

নওগাঁ পৌরসভা সূত্রে জানা গেছে, ৩৮ দশমিক ৪২ বর্গকিলোমিটার আয়তনের শহরে ২০১০ সাল থেকে ইজিবাইকের নিবন্ধন দিতে শুরু করে পৌর কর্তৃপক্ষ। ২০১৫ সাল পর্যন্ত ৩ হাজার ৮৮৭টি তিন চাকার যানকে নিবন্ধন দেওয়া হয়। ২০১৬ সালের পর থেকে পৌর কর্তৃপক্ষ ইজিবাইকের নিবন্ধন দেওয়া বন্ধ রেখেছে। সূত্র জানায়, বৈধ ইজিবাইকের সংখ্যা কম হলেও প্রকৃতপক্ষে শহরে প্রতিদিন ১১ হাজারের বেশি ইজিবাইক চলাচল করছে। বৈধ-অবৈধ ইজিবাইক ছাড়াও সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ আরও কয়েক হাজার গাড়ি চলাচল করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের প্রধান সড়কের দুই পাশে তাজের মোড়, বাটার মোড়, ব্রিজের মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড়, রুবির মোড় ও দয়ালের মোড় এলাকায় বড় বড় বিপণিবিতান, ব্যাংক-বিমাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজার এলাকার ভেতর দিয়ে গেছে শহরের প্রধান সড়ক। সড়কটির কোথাও ১৬ ফুট, আবার কোথাও ৮ ফুট চওড়া। সড়ক দিয়ে অটোরিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যক্তিগত যান চলাচল করছে। গুরুত্বপূর্ণ এ সড়কে কিছুদূর পরপর ইজিবাইক ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। যান চলাচল ব্যাহত হওয়ায় তৈরি হচ্ছে যানজটের। এ ছাড়া শহরের পুরাতন বাসস্টান্ড-গোশতহাটির মোড় সড়ক, ব্রিজের মোড়-ডিগ্রির মোড় সড়কেও তীব্র যানজট লেগে থাকে।

সরেজমিনে দেখা গেছে, সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত বাজার এলাকায় কিছুদূর পরপর যানজট লেগে থাকে। সড়কে চলা যানবাহনের ৭০ থেকে ৮০ ভাগই ইজিবাইক। আগে যেতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লেগে থাকে ইজিবাইকগুলো। অনেক ইজিবাইক এক থেকে দুজনের বেশি যাত্রী পাচ্ছে না। অথচ একটি ইজিবাইকে আটজন যাত্রী বসতে পারেন। শহরের তাজের মোড় থেকে মুক্তির মোড় পর্যন্ত প্রধান সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় কিছুদূর পরপর ইজিবাইক ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। সড়কের ওপর এসব অবৈধ স্ট্যান্ডের কারণে পুরো সড়কই অবরুদ্ধ হয়ে থাকছে।

নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক বলেন, শহরের ভেতর যাওয়া প্রধান সড়কটি খুব সরু। সড়কটি প্রশস্ত না হলে বা শহরের তাজের মোড় থেকে মুক্তির মোড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় ফ্লাইওভার না হওয়া পর্যন্ত যানজটের সমস্যার সমাধান হবে না। শহরে যানবাহনের চাপ কমানোর জন্য ২০১৬ সাল থেকে শহরে ইজিবাইকের নিবন্ধন দেওয়া বন্ধ রয়েছে। জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করা পৌরসভার একার পক্ষে সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৬
  • ৭:৫৮
  • ৫:১৭

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost