1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সৌদি আরবের মরুভূমি অস্বাভাবিক তুষারপাতে ঢেকে গেছে | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

সৌদি আরবের মরুভূমি অস্বাভাবিক তুষারপাতে ঢেকে গেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৪৮ বার
সৌদি আরবের মরুভূমি অস্বাভাবিক তুষারপাতে ঢেকে গেছে

কামাল খান : রবিবার রাতে (১৮মার্চ ) বৃষ্টি-শিলাবৃষ্টির পর সৌদি আরবের রাজধানী রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমির চিত্র বদলে গেছে। সাদা তুষারে ঢেকে গেছে মরু এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে বরফে মোড়া মরুভূমির ছবি ও ভিডিও। এমন দৃশ্য দেখে অবাক হচ্ছেন সেখানকার বাসিন্দারা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। রবিবার (১৭ মার্চ) থেকে বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেখানে। আর তার আগেই গোটা এলাকা ঢেকে গেল সাদা তুষারে।

শনিবার (১৬ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আগামীকাল সোমবার থেকে তাবুক, উত্তরাঞ্চলের সীমান্ত, আল জাওয়াফ, হাইল, মদিনা, কাসিম ও রিয়াদের উত্তর অঞ্চলে বজ্রঝড় ও শিলাসহ ভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উপত্যকাগুলো প্লাবিত হতে পারে।

হাফর আল বাতিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝোড়ো বাতাস বইতে পারে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদি আরবের পশ্চিম ও মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ বাড়তে দেখেছেন তারা। বিশেষ করে মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রিয়াদ অঞ্চলের একটি অংশে বেড়েছে মেঘের পরিমাণ।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মাঝে মাঝেই বজ্রপাতসহ ঝড় হতে পারে। এছাড়া সৌদি আরবের অধিকাংশ এলাকায় তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost