1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মশক নিধন কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

মশক নিধন কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার
মশক নিধন কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ মন্ত্রী-মেয়র

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর উত্তরায় মশক নিধনে খাল পরিষ্কার কার্যক্রম দেখতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ হলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২০ মার্চ) সকালে তারা এ কার্যক্রম পরিদর্শনে যান। রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ ঢাকা উত্তর সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর মধ্যে মন্ত্রী, মেয়র যখন বক্তব্য রাখছিলেন, তখন উপস্থিত সবাই মশার কামড়ে অতিষ্ঠ হয়েছেন।

এ সময় মন্ত্রী, মেয়রসহ অন্যদের হাত দিয়ে মশা তাড়াতে দেখা গেছে। কেউ কেউ মশায় কামড় দেয়া স্থানে হাত দিয়ে চুলকাচ্ছিলেন। তখন মশা তাড়াতে অ্যারোসল ব্যবহার করা হলেও মশার উৎপাত কমেনি। একপর্যায়ে মন্ত্রী নিজেই একজনের কাছ থেকে অ্যারোসল চেয়ে নেন।

তাজুল ইসলাম বলেন, জনগণের সহযোগিতা নিয়ে সিটি করপোরেশন মশা নিধনের চেষ্টা করবে। নিধন যতটুকু করতে পারবে করবে। তারপরও মানুষ আক্রান্ত হতে পারে। আক্রান্ত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা করবে। পরিত্যক্ত ও অমীমাংসিত খালগুলো পর্যায়ক্রমে সিটি করপোরেশনকে দেয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গুলশান-বারিধারার মতো লেকে মশার জন্ম হচ্ছে। এসব এলাকায় লেকের দুর্গন্ধে চলাচল করাই দায়। যে খালে আজকে কাজ করা হচ্ছে, সেটি রাজউক ও ওয়াসার খাল। অনেকবার খালটিকে আমাদের কাছে হস্তান্তর করে দিতে বলেছি। রাজউককে বলেছি, ওয়াসাকে বলেছি, কিন্তু কেউ পরিষ্কারে এগিয়ে আসেনি। নিজেদের মধ্যে এমন চলতে থাকলে শেষ পর্যন্ত জনগণ কষ্ট পাচ্ছে। যত দিন লাগে সিটি করপোরেশন এ খাল পরিষ্কার করে দেবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost