1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নীলফামারীতে বিয়ের এক মাস না যেতেই নববধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

নীলফামারীতে বিয়ের এক মাস না যেতেই নববধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে বিয়ের এক মাস না যেতেই শোভা রানী রায় (২৬) নাকে এক নববধূ স্বামীর সঙ্গে অভিমানে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী দিপু রায়কে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের আরাজি কুখাপাড়া (বাবুরহাট) নামক এলাকায় ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার দিপু রায় দিনাজপুর জেলার চিরির বন্দর থানার ডাংগারহাটের ফেরসাডাঙ্গা গ্রামের মৃত দেবেন রায়ের ছেলে। তার স্ত্রী মৃত শোভা রানী রায় জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাজিতপাড়া গ্রামের হরিপদ চন্দ্র রায়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের গত ৪ মার্চ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিপু রায় পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। বিষয়টি শোভা রানী রায় জানতে পারলে দিপুর সাথে বিবাদের সৃষ্টি হয়। দিপুর বড় স্ত্রী নমীতা রানী রায় গত দুই দিন ধরে নারায়ন মাষ্টার এর ভাড়া বাসায় দিপুর খোঁজ করতে আসেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিপু ঘরের দরজায় এসে শোভা রানী রায়কে ডাকাডাকি ও ফোনে ফোন দিলে শোভা রানী রায়ের কোন সারা শব্দ না পেয়ে পাশের রুমে চান্দোয়ারীর ফাঁকা দিয়ে দেখতে পারে যে, শোভা রানী রায় ঘরের টুইয়ের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো।

এসময় বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়ারা দিপুকে আটক করে থানায় খবর দেয়। শোভা রানী সনিকে ও দীপু রায় এভারগ্রিন উত্তরা ইপিজেডে চাকরি করতেন।

মৃতের বাবা হরিপদ চন্দ্র রায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সদর থানায় তার মেয়ে জামাই দিপু রায়কে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। আসামি মৃতের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মৃত্যুর রহস্য উদঘাটনে ময়না তদন্তের জন্য মৃ*তদেহ নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost