1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ফরিদপুরে হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মার্কেটে আগুন,ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন,সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর

ফরিদপুরে হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬৪৩ বার
ফরিদপুরে হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত
ফরিদপুরে হাফেজদের মিলনমেলা অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন, স্টাফ রিপোর্টার: বৃহত্তর ফরিদপুর জেলার কুরআনে হাফেজদের নিয়ে ফরিদপুর সদরে এক মিলনমেলা ও সাহরি নাইট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দিবাগত রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত কুরআন তিলাওয়াত, আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, ইসলামিক সাংস্কৃতিক গান, কুইজপ্রতিযোগিতা-পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাহরী অনুষ্ঠিত হয়।

মুফতি ফায়েক হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ক্বারী মো. আবু উবাদা এ প্রতিনিধিকে জানান, বিকেল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত কুরআনে হাফেজ দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। প্রায় ৫শতাধিক হাফেজদের এক মিলনমেলার সৃষ্টি হয় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়াদ, মদিনাতুল উলুম মাদ্রাসাতুত তাইয়েবা রঘুনন্দনপুরের পরিচালক হাফেজ ক্বারী মিসবাহ উদ্দিন‌‌, আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা ফরিদপুরের শিক্ষক হাফেজ ক্বারী মঈনুল ইসলাম, মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ ক্বারী মাহবুবুর রহমান, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন,মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ফরিদপুর সদর শাখার পরিচালক হাফেজ ক্বারী বেলাল মাদানী, গুনবাহা দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ইনচার্জ হাফেজ মাওলানা আল আমিন, দারুল উলুম মহিলা মাদ্রাসার মুফতি আবু নাসির, বায়তুশ শরফ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক হাফেজ ক্বারী আতিক, মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসা ফরিদপুর সদরের হাফেজ ক্বারী আ. রশিদ, ইসলামিক সংগীত শিল্পী (মাদীনার মোহনা) হাফেজ মাওলানা হেলাল উদ্দীন আবরার।

আরো উপস্থিত ছিলেন মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসা ভাঙ্গা শাখার পরিচালক হাফেজ ক্বারী হাবিবুর রহমান, মাদারীপুরের নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি রাকিব হাসান ওসমান, রাজবাড়ী পাংশার মারকাজুত তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী আব্দুল্লাহ, হাফেজ ক্বারী আসাদুল্লাহ, হাফেজ ক্বারী আইয়ুব আলী, ক্বারী শায়েখ মোহাম্মাদুল্লাহ, অনুষ্ঠান সঞ্চালক মো. ফয়েজ মাহমুদ, বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন স্থানের প্রায় ৫শতাধিক কুরআন হাফেজ সহ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতা- কর্মীরা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাফেজদের মিলনমেলা (বৃহত্তর ফরিদপুর) এর তত্ত্বাবধায়ক ও দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার ইনচার্জ হাফেজ মুফতি তাজুল ইসলাম।

এবিষয়ে (অনুষ্ঠানের অতিথি) সকলের পক্ষ থেকে হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ দের একে-অপরের বন্ধন অটুট রাখতে সহায়তা করবে। অনুষ্ঠান আয়োজক কমিটির সকলকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও ধন্যবাদ জানান তিনি।

সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি ও ইসলামিক শরীয়া রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মাহমুদ হাসান ফায়েক।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost