
সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়ায় দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসার সিনিযর শিক্ষক মাওলানা আব্দুল হালিমকে প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের দায়িত্ব নতুনভাবে দিতে চাইলে তিনি অসুস্থতা কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করলে মাদ্রাসা পরিচালনা কমিটি ঐ শিক্ষককে দুইমাস ক্লাস না করতে নির্দেশনা দেয়া হয়। এবং সে অনুযায়ী তিনি ক্লাস করা থেকে বিরত রয়েছে। যার কারণে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে।
জানাযায়, সাম্প্রতিক সময়ের প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব করতে গেলে ৮৬লাখ টাকার গড়মিল দেখা যায়। এটি নিয়ে প্রতিষ্ঠানে অব্যন্তরিন একাধিক বৈঠক হয়। সেখানে শিক্ষক প্রতিনিধি হিসেবে আব্দুল হালিমকে রাখা হয়। এতে প্রকাশ্য হয়ে যায় পক্ষ-বিপক্ষ। তাই বর্তমান হিসাব রক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক মোহাম্মদ মোস্তফা মুছাপুরী ও আব্দুস শুক্কুরের থেকে দায়িত্ব নিয়ে অস্থায়ীভাবে শিক্ষক আব্দুল হালিমকে ৩১মে একটি চিঠির মাধ্যমে হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়। সেখানে প্রতিষ্ঠানের সেক্রেটারী গিয়াস উদ্দিন, মোহতামীম আল্লামা নুরুল ইসলাম আদীব, শিক্ষক মাওলানা আবু সাঈদ, মাওলানা মোজাম্মেলের স্বাক্ষর ছিলো। পূণরায় বিবেচনা করে শিক্ষক আব্দুল হালিমের অব্যহতির বিষয়টি কমিয়ে ১৭জুন থেকে ক্লাসের অনুমতি দেয়া হয়। কিন্তু ১৭জুনের পুর্ব থেকেই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্ধ থাকবে মাদ্রাসা। এনিয়ে এলাকায় উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গোপন একটি সূত্রে জানাযায়, প্রতিষ্ঠানের মুরুব্বি হওয়ায় আল্লামা নুরুল ইসলাম আদীবের সিদ্ধান্তই চুড়ান্ত। তাই অনেক সময় উনাকে ভুল বুঝিয়ে একটি পক্ষ সুবিধা নিয়ে থাকে।
অডিট কমিটির সদস্য সচিব চরচান্দিয়ার চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন বলেন, মাদ্রাসার বিশাল একটি অংক বেমিল। তাই হিসেব নিয়ে এক শিক্ষক বিভিন্ন প্রশ্ন তোলায় তাকে ভিন্ন উদ্দেশ্যে দায়িত্ব দিতে মরিয়া একটি পক্ষ। বিষয়টি দ্রুত সমাধান না হলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
মাদ্রাসা পরিচালনা কমিটির (মজলিশে আমেলা) সেক্রেটারী গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে একটু সমস্যা চোখে পড়েছে। তাই হুজুর (আদীব সাহেব) হিসাবের দায়িত্ব অন্যজনকে দিয়েছে। কিন্তু শিক্ষক দায়িত্ব না নিলে হুজুর তাকে ক্লাস না করতে চিঠি দেয়।
প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আব্দুল হালিম বলেন, আমি অসুস্থ তাই দায়িত্ব না নিতে হুজুরের কাছে অনুরোধ করেছি। কিন্তু তার পূর্বেই আমাকে ক্লাস থেকে অব্যহতি দেয়া হয়। এবং এবিষয়ে হুজুরের সাথে কথা বলেছি বিষয়টি নিয়ে হুজুর যা ভালো মনে করেন তা হবে।