1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ | বাংলা মাটির নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক : সোহাগী সদস্য সচিব : রিয়াজুল হক মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৫৬ বার

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা  শ্রীপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক  বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক মো: তানভীর আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০০৪-০৫ সেশনের সাবেক এ মেধাবী শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মিশনারী প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের (১৮৮২ সালে প্রতিষ্ঠিত) রসায়ন বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৮-২০২০ মেয়াদে উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ও তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকার রসায়ন বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।

মোঃ তানভীর আহমেদ ছাত্র জীবনে একজন খ্যাতিমান বিতার্কিক ছিলেন। তিনি Dhaka University Debating Society (DUDS) এ আন্তর্জাতিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সভাপতি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ছোট বেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে ২০০২ সালে অনুষ্ঠিত SSC পরীক্ষায় শ্রীপুর থানায় সর্বোচ্চ GPA অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের A unit এর ভর্তি পরীক্ষায় ৪৫২ তম স্থান দখল করে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ভর্তি হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঠাগার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
পারিবারিক জীবনে তিনি বর্তমানে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, শ্রীপুর থানার আহবায়ক, ফাইম রেজা প্রিন্স এর ছোট ভাই।

গত ২০২৫ সালের ১৩ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে মোঃ তানভীর আহমেদ কে সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হয়। পত্রে উল্লেখ করা হয়েছে কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে, এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্য জনাব গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, অভিভাবক সদস্য জনাব শাপলা খাতুন।

সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. তানভীর আহমেদ বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চেষ্টা করবো সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো প্রকৃত শিক্ষা মাধ্যমে ভালো মানুষ হয় এবং বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদেরকে যুক্ত করতে পারে। এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost