1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নিজেকে প্রমাণে নিয়মিত অভিনয় করে যেতে চাই- "সাদিয়া মাহজাবীন খান" | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Website publishing check 59c673769e57 মুন্সীগঞ্জের সিরাজদিখানে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন খাসকান্দি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউটসের উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত মানিকগঞ্জে সাবেক যুবলীগ আহ্বায়কের বাড়িতে হামলা-ভাঙচুর-দুর্বৃত্তরা পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে সহায়তা উপকরণ বিতরণ সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ ও ডিলারকে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি সোহেল রানা,সাধারণ সম্পাদক মুন্না  সাংবাদিক লিটন মাহমুদের বাবা হাজী ওয়ালী মাহমুদ আর নেই শ্রীবরদী প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে বন্যা, ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ

নিজেকে প্রমাণে নিয়মিত অভিনয় করে যেতে চাই- “সাদিয়া মাহজাবীন খান”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮৭ বার
নিজেকে প্রমাণে নিয়মিত অভিনয় করে যেতে চাই- "সাদিয়া মাহজাবীন খান"

দেশীয় টিভি নাটকের সাহসী অভিনেত্রী সাদিয়া মাহজাবীন খান। টিভি মিডিয়ায় আত্মপ্রকাশের আগে দৃষ্টিপাত নাট্যদলের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে অভিনেত্রী হিসেবে সাদিয়া মাহজাবীন টিভি নাটকেও সমান ব্যস্ত। পাশাপাশি দেশীয় চলচ্চিত্রেও তার প্রতিভার সাক্ষর রেখে যাচ্ছেন।

বর্তমানে তার পরিকল্পনা – গুণী নির্মাতার কাজ করে নিজেকে সামনের কাতারের অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে করা। এই প্রসঙ্গে তিনি বলেন, গেলো কয়েক বছর ছোটখাটো চরিত্রে কাজ করেছি অনেক। কিন্তু ছোটখাটো চরিত্রে কাজ করলে যেটা হয়, সকলেই ওই একই টাইপের চরিত্রে কাস্ট করতে চায়। অর্থাৎ এক জায়গায় আটকে দেওয়া হয় আমাদের। আমি মনে করি এভারেজ কাজ করলে আমাদের মত স্ট্রাগল করা অভিনেত্রীদের স্বপ্নগুলো মরে যায়। তাই প্রতিষ্ঠিত নির্মাতাদের সঙ্গে ভালো গল্পের কাজ করার আকুতি জানাই সবসময়।আমি মনে করি, নতুনদের জন্য এখনও শোবিজে শক্ত অবস্থান তৈরি করা অনেক কঠিন। তবুও আমি আশা ছাড়িনি। সাম্প্রতিক সময়ে সাদিয়া বেশকিছু খন্ডনাটক, ধারাবাহিকে অভিনয় করেছেন উল্লেখ করার মতো চরিত্রে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজ হল- সেলিম রেজার ‘রোমান্টিক বাড়িওয়ালা’ ও সজীব মাহমুদের ‘উগান্ডাপুর’সহ বেশ কিছু ধারাবাহিক। তিনি অভিনেত্রী হিসেবে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন থেকে শুরু করে অনেক তারকা শিল্পীর সঙ্গে। সাদিয়া বলেন, নিজের অভিনয়ের স্কিল প্রমাণ করবো বলেই দীর্ঘদিন ধরে থিয়েটার এর সাথে যুক্ত রয়েছি। এখন শিল্পীদের একাধিক প্লাটফর্মে কাজ করার সুযোগ হচ্ছে।

কিন্তু এক্ষেত্রে নতুনদের সুযোগ কতটা ? এমন প্রশ্নের উত্তরে সাদিয়া বলেন, আমাদের এখানে অডিশন নিয়ে কাস্টিং খুবই কম হয়। কিন্তু একজন নবাগত তো তাকে প্রমাণের জন্য অডিশন দিতে সবসময় প্রস্তুত। তাই আমি মনে করি পেশাদার ভাবেই স্ক্রিনটেস্ট বা অডিশন ব্যবস্থা খুবই প্রয়োজন। তাহলে আমাদের সঠিক মেধার মূল্যায়ন হবে। নিজের কাজের ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা রয়েছে কী না জানতে চাইলে সাদিয়া বলেন, আমি অডিশনের কথা এই কারণেই বললাম যে, কেউ আমাকে অডিশন নিয়ে যদি বাদ দেয়, তাহলে কোন দুঃখ থাকে না। কিন্তু যদি কেউ স্ক্রিপ্ট পড়িয়ে, সবকিছু ফাইনাল করে কোন কারণ ছাড়া বাদ দিয়ে অন্য কাউকে কাস্টিং করেন, তাহলে মনে করি অবিচার করা হয়। সেক্ষেত্রে আমি তাই ওটিটির কাজের প্রতি ভরসা রাখতে চাই।

কারণ, এখানে প্রোপার স্ক্রিন টেস্ট করেই কাস্টিং করা হয় হচ্ছে। ফলে যোগ্য ও পরিশ্রমীরা কাজের সুযোগ পাচ্ছে। তাই ক্যারিয়ারের ভালো করার জন্য যেকোনো পরীক্ষা দিতে প্রস্তুত আমি। সাদিয়া বলেন আমার অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটকের নাম, পরিচালক পারভেজ আমিন এর ধারাবাহিক ‘জলপুত্র’ এবং ‘আগুন পাখি’ (দীপ্ত টিভি) আজাদ কালাম এর ধারাবাহিক ‘বিরোধ’ (দীপ্ত টিভি), অরণ্য আনোয়ার এর ‘Fool HD’ (মাছরাঙ্গা টিভি), মীর সাব্বির এর ধারাবাহিক ‘নোয়াশাল’ (আরটিভি), ফরিদুল হাসান এর ‘কমেডি ৪২০’ (বৈশাখী টিভি), ইমরান হাওলাদার এর ‘ভিলেজ হট্টগোল’ (আর টিভি), সজীব মাহমুদ এর ‘উগান্ডাপুর’ (এশিয়ান টিভি), সোহেল তালুকদার এর ‘ভ্যাজাইল্লা গ্রাম’ (একুশে টিভি), গোলাম সোহরাব দোদুল এর একক নাটক ‘ভুবন তীরন্দাজ’ (আর টিভি), রবি প্রধান এর নাটক একক নাটক ‘আলগা সিদ্দিক’ (আর টিভি), শাহনেওয়াজ রিপন এর একক নাটক ‘মিস্টার এক্স’ (আর টিভি) এছাড়াও পরিচালক সুমন আনোয়ার, কায়সার আহমেদ,আল হাজেন, সুব্রত সঞ্জীব, মজিবুল হক খোকন, সজীব চিশতী, সোহাগ কাজী, জামাল মল্লিকসহ বেশ কিছু নির্মাতার একক ও ধারাবাহিকে অভিনয় করেছেন।

সবশেষে সাদিয়া মাহজাবীন খান জানান, বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রের প্রতিও তার অগাধ ভালোবাসা। ইতিমধ্যে তিনি গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছেন। তার অভিনীত ছবির নাম ‘অমানুষ’। মুক্তি পাওয়া এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাদিয়া’র ইচ্ছে রয়েছে নিয়মিত চলচ্চিত্র,নাটক ও ওটিটি প্লাটফর্মে অভিনয় করার। মডেল ও অভিনেত্রী সাদিয়া বলেন, আমি সবার দোয়া ও ভালোবাসা চাই । আমি আরো অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসা যদি আমার সাথে থাকে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:০৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৬
  • ৪:১৭
  • ৬:০৩
  • ৭:১৬
  • ৫:৪৬

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost