
আলমগীর কবির পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল,দানাদার খাদ্য,ও উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসের আয়োজনে ২ শ জন সফলভোগীর মাঝে ৪শ টি ছাগল,দানাদার খাদ্য,ঢেউটিন ৪টি ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন,মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন, প্রমুখ।