
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর বাঘাডাঙ্গা এলাকা থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।
সোমবার রাত ১টার দিকে এই পিস্তল উদ্ধার করা হয়।মঙ্গলবার র্যাব-১০ এর সহকারী পরিচালক(মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাঘাডাঙ্গা এলাকার আল্লাহর দান নামক দোকানের পশ্চিম পাশে চুন্নু ফকিরের ইটের উন্মুক্ত প্রাচীরে ঘেরা কাশবনের মধ্যে পরিত্যক্ত জায়গায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।তাপস কর্মকার আরও জানান,উদ্ধারকৃত অস্ত্রটি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।