
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অহিদুল ইসলাম অহিদের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মাওলানা মো:শহিদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রশিদ তালুকদার, রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রউফ,অভিভাবক সদস্য ও এতিমখানার সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভূইয়া,সাবেক বিদ্যুৎ সাহি এস.এম.শাহজাহান,সাবেক অভিভাবক সদস্য মো:ফিরোজ বেপারী,মনোয়ার হোসেন ঢালী,সাইদুর রহমান হান্নান,আইয়ুব আলী বেপারী,জাহিদুল ইসলাম,সহকারী ইংরেজি শিক্ষক আব্দুল মালেক হাওলাদার, সহকারী শিক্ষক আল আমিন,সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম,সহকারী শিক্ষক সেলিম রেজা,সহকারী বাংলা শিক্ষক আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা।