1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ,ছয় মাসের অন্তঃসত্ত্বা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ কিলোমিটার পাইপ ধ্বংস ভ্রাম্যমান আদালতের অভিযান; ছবি তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরকে ঔষধ ব্যবসায়ীর সভাপতির বাঁধা ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা মুন্সসীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অবৈধ কারেন্ট জাল কারখানায় যৌথ অভিযান, ৪০ লাখ টাকার মালামাল জব্দ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৩৬ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ,ছয় মাসের অন্তঃসত্ত্বা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা।বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী বিধবা নারী।বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।অভিযোগ উঠেছে,কনকসারের মোকলেছ শেখের ছেলে রবিন শেখ (বিবাহিত ও দুই সন্তানের জনক)ওই নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক গড়ে তুলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।এর ফলেই ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী টানা তিন দিন ধরে অভিযুক্ত রবিন শেখের বাড়িতে অবস্থান করছেন।তিনি সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে অনড় অবস্থান নিলেও,অভিযুক্ত পরিবার বিষয়টি একেবারেই মানতে অস্বীকৃতি জানিয়েছে।এ অবস্থায় তিন দিন ধরে ওই নারী সেখানে অবস্থান করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয়রা জানায়,ঘটনার পর থেকেই রবিন শেখ পলাতক।তবে তার স্ত্রী জানিয়েছেন,হয়তো ঘটনা ঘটেছে।এখন এটার একটি সমাধান হওয়া দরকার।এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: মাসুদ জানান,ভুক্তভোগীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে সন্তানের স্বীকৃতি ও বিয়ের ব্যবস্থা করা হবে।কিন্তু আশ্বাস দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।বরং আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)বিকাল পর্যন্ত সময়ক্ষেপণ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর দাবি,অভিযুক্তকে দ্রুত বিয়ে করে সন্তানের স্বীকৃতি দিতে হবে।পাশাপাশি আইনগত প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকাবাসীর আশঙ্কা,যদি বিষয়টি দীর্ঘায়িত হয়,তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।এ বিষয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত)মো: মনিরুজ্জামান বলেন,ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাইনি।ভুক্তভোগী বা তার পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০
  • ১২:০৪
  • ৪:৩৪
  • ৬:২৮
  • ৭:৪৪
  • ৫:৩৬

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost