1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ক্যান্টিন মালিকের দাড়ি ছেঁড়ার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বৈশাখের নতুন পোষাকে দেয়াল ধসে শিশুর করুণ মৃত্যু মুন্সীগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা চাপে রেখে ভিডিও প্রকাশের অভিযোগ করে উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তার দাবি মাদ্রাসা শিক্ষার্থী পরিবারের মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষ শিশুকে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে কোষ্টগার্ড দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা,মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও ৭ দিনের আল্টিমেটাম মুন্সীগঞ্জ সদর উপজেলায় ফার্মেসিতে পাওয়া গেলো মেয়াদোত্তীর্ণ ঔষধ ৫ হাজার টাকা জড়িমানা মুন্সীগঞ্জের গজারিয়ায় গলায় গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা,উদ্ধার করলো ফায়ার সার্ভিস হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড কুড়িগ্রামের সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক

ক্যান্টিন মালিকের দাড়ি ছেঁড়ার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১০ বার
ক্যান্টিন মালিকের দাড়ি ছেঁড়ার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার
ক্যান্টিন মালিকের দাড়ি ছেঁড়ার অভিযোগে ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

ক্যান্টিনের পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর ও দাড়ি ছেঁড়ায় ঢাবি ছাত্রলীগ নেতা আরাফাত হোসাইন অভিকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

আরাফাত হোসাইন অভি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভিকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা’ সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) হল ক্যান্টিন মালিক ফাহিম হোসেন হলকে মারধর করেন ওই ছাত্রলীগ নেতা। ক্যান্টিন মালিকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন তিনি। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে ক্যান্টিন মালিক ফাহিম হোসেন হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়া জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৪
  • ১২:০৩
  • ৪:৩০
  • ৬:২৩
  • ৭:৩৮
  • ৫:৩৯

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost